তার মতে, সংবাদ, ফিচার ও টেলিভিশন প্রতিবেদনে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো নিয়মিত তুলে ধরা প্রয়োজন।
Published : 11 Oct 2026, 02:30 PM
বাল্যবিয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক মিনু।
তার মতে, সংবাদ, ফিচার ও টেলিভিশন প্রতিবেদনে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো নিয়মিত তুলে ধরা প্রয়োজন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাল্যবিয়েকে উৎসাহিত বা স্বাভাবিক করার প্রবণতার বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে।
একই সঙ্গে বাল্যবিয়ের কারণে মেয়েদের জীবনে কী ধরনের ক্ষতি হচ্ছে, তা মানুষের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, শুধু বাল্যবিয়ের ঘটনা প্রকাশ করলেই হবে না, এর পেছনের কারণ ও সামাজিক প্রভাব নিয়েও প্রতিবেদন করা দরকার। এসব বিষয় নিয়মিত তুলে ধরলে বাল্যবিয়ে প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।