কামালউদ্দিন আহমদ মনে করেন, বাল্যবিয়ে রোধে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
Published : 11 Oct 2026, 01:45 PM
বাল্যবিয়ে রোধে জাতীয় মানবাধিকার কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনের সাবেক চেয়ারম্যান কামালউদ্দিন আহমদ।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাল্যবিয়ে বন্ধে সরকারকে কঠোরভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে এ কাজে জাতীয় মানবাধিকার কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে, যাতে কমিশনও কার্যকর ভূমিকা রাখতে পারে।
কামালউদ্দিন আহমদ মনে করেন, বাল্যবিয়ে রোধে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু সচেতনতা তৈরির উদ্যোগ নিলেই হবে না, সেই উদ্যোগ বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনাও থাকতে হবে।
তিনি বলেন, মানুষকে বোঝাতে হবে কেন বাল্যবিয়ে ক্ষতিকর। এরপর সেই বোঝাপড়ার ভিত্তিতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
তার মতে, গ্রাম, ইউনিয়ন ও জেলা পর্যায়ে ধাপে ধাপে উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।