জানা যায়, বিলটির আয়তন প্রায় ১০০ একর। এর অবস্থান জেলা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে।
Published : 11 Oct 2026, 02:10 PM
নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের নাড়িয়াপাড়া এলাকায় ঘোরাদিঘী বিল ছেয়ে গেছে লাল শাপলায়। যা দেখতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা।
জানা যায়, বিলটির আয়তন প্রায় ১০০ একর। এর অবস্থান জেলা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে।
সরেজমিনে দেখা যায়, শরতের এই সময়েও বিলের বিস্তীর্ণ অংশজুড়ে ফুটে আছে অসংখ্য লাল শাপলা।
স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে এই বিলে শাপলা ফুটলেও শরৎকালে এর সৌন্দর্য আরও বেড়ে যায়। এ সময় দূর-দূরান্ত থেকেও মানুষ এখানে ঘুরতে আসে।
লাল শাপলার সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের আনাগোনায় বিলপাড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বিলের পরিবেশ ও শাপলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান স্থানীয়দের।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।