শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি উদ্বেগের বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।
Published : 08 Oct 2026, 05:00 PM
গাড়ির ব্যবহৃত ব্যাটারি যত্রতত্র ফেলে রাখলে সিসার মাধ্যমে মাটি দূষিত হতে পারে। পরে সেই দূষণ খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গাড়ির ব্যাটারি যেখানে-সেখানে ফেলে দেওয়া উচিত নয়। এগুলো থেকে মাটি দূষিত হলে সেই মাটিতে উৎপাদিত শাকসবজির মাধ্যমেও সিসা মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি উদ্বেগের বলে মনে করেন তিনি।
তাই ব্যবহৃত গাড়ির ব্যাটারি ও সিসাযুক্ত বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ম মেনে চলা এবং এসব বর্জ্য যত্রতত্র ফেলা বন্ধ করার ওপর গুরুত্ব দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।