তিনি বলেন, অনেক সময় মেয়ের বয়স বেশি দেখিয়ে বিয়ের নিবন্ধন করা হয়।
Published : 11 Oct 2026, 08:40 PM
কারসাজির মাধ্যমে বয়স বাড়িয়ে মেয়েদের এখনো বাল্যবিয়ে দেওয়া হয় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কামালউদ্দিন আহমদ।
তিনি বলেন, অনেক সময় মেয়ের বয়স বেশি দেখিয়ে বিয়ের নিবন্ধন করা হয়। জন্মনিবন্ধন সনদের সঙ্গে নিবন্ধকের কাছে দেওয়া বয়সের তথ্যের মিল না থাকলেও সব সময় তা যাচাই করা হয় না।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে কামালউদ্দিন আরও বলেন, মেয়েদের বাল্যবিয়ে দেওয়া হলে এর ক্ষতি অনেক বেশি। যে মেয়ের শরীর এখনো সন্তান ধারণের জন্য উপযুক্ত নয়, বিয়ের পর অল্প সময়ের মধ্যেই সে গর্ভধারণ করলে তার শরীরে গুরুতর ক্ষতি হতে পারে।
তার মতে, বাল্যবিয়ে বন্ধ করতে হলে এ ধরনের কারসাজি বন্ধ করা জরুরি। বয়সের তথ্য সঠিকভাবে যাচাই না করে বিয়ে নিবন্ধন করা হলে বাল্যবিয়ের ঝুঁকি থেকেই যাবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।