জানা যায়, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে তারা মাশরুম চাষের প্রশিক্ষণ পান।
Published : 29 Sep 2026, 12:20 PM
দিনাজপুর সদর উপজেলার একবারপুর গ্রামের ১০ জন সাঁওতাল নারী মাশরুম চাষের মাধ্যমে আয়ের পথ খুঁজে পেয়েছেন।
জানা যায়, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে তারা মাশরুম চাষের প্রশিক্ষণ পান। শুরুতে চাষের জন্য প্রয়োজনীয় উপকরণও তাদের দেওয়া হয়।
প্রশিক্ষণের পর নিজ নিজ বাড়িতে মাশরুম উৎপাদন শুরু করেন এই নারীরা।
উৎপাদনের পর শুধু বিক্রিই নয়, এর অবশিষ্ট জৈব উপাদান দিয়ে জৈব সারও তৈরি করছেন তারা। এতে একই উদ্যোগ থেকে আরও আয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে।
এই নারীরা জানান, নিজেদের আয় করার সুযোগ পাওয়ায় তারা এখন পরিবারের খরচে সহযোগিতা করতে পারছেন। একই সঙ্গে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগের তুলনায় বেশি আত্মবিশ্বাসী বোধ করছেন।
প্রতিবেদকের বয়স: ১০। জেলা: রংপুর।