Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা এই চারটি ইভেন্ট নিয়ে বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ আয়োজন করে।

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

শিশু সাংবাদিক দল

Published : 20 Sep 2026, 04:21 PM

Updated : 20 Sep 2026, 04:21 PM

নীলফামারীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা এই চারটি ইভেন্ট নিয়ে বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ আয়োজন করে।

জেলার বড় মাঠে প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এতে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

এদিন কাবাডিতে ছেলেদের বিভাগে ডিমলা উপজেলার রানী বৃন্দরানী সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয় ছিনিয়ে নেয় সদর উপজেলার তিলাই জয়চণ্ডী উচ্চ বিদ্যালয়।

আর মেয়েদের বিভাগে সৈয়দপুর বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয় পায় নীলফামারী সদর উপজেলার সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার দেওয়া হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা জানান, ৩ অক্টোবর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক: লিখন মিয়া (১৫), নারায়ন রায় লেবু (১৫), নীলফামারী।
এ সম্পর্কিত খবর
ইতালি ও ইন্টার মিলানের কিংবদন্তি মাৎসোলার চিরবিদায়
ইতালি ও ইন্টার মিলানের কিংবদন্তি মাৎসোলার চিরবিদায়
গুলশানে বারোক ক্যাফের নতুন শাখা
গুলশানে বারোক ক্যাফের নতুন শাখা
উচ্চশিক্ষা ও চাকরিতে ৫ শতাংশ কোটা চান পাহাড়ি শিক্ষার্থীরা
উচ্চশিক্ষা ও চাকরিতে ৫ শতাংশ কোটা চান পাহাড়ি শিক্ষার্থীরা
‘আবাহনীর মাঠ’ আর থাকছে না আবাহনীর
‘আবাহনীর মাঠ’ আর থাকছে না আবাহনীর

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24