ই আইনজীবীর মতে, বাল্যবিয়ের কারণে শুধু একটি মেয়ের শৈশব বা পড়াশোনা বাধাগ্রস্ত হয় না, পরবর্তী দাম্পত্য জীবনেও নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে।
Published : 11 Oct 2026, 04:00 PM
বাল্যবিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়ার ঘাটতি তৈরি হওয়ায় অনেক ক্ষেত্রে সংসারে বিরোধ দেখা দেয় এবং একপর্যায়ে সম্পর্ক ভেঙে যায় বলে মনে করেন ভোলার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শাহীন কাদের।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাল্যবিয়ের পর অনেকেই দাম্পত্য জীবন সম্পর্কে যথেষ্ট না বুঝে সংসার শুরু করে। ফলে সামান্য বিষয় নিয়েও তাদের মধ্যে বড় ধরনের বিরোধ তৈরি হতে পারে।
শাহীন কাদের বলেন, বিরোধের একপর্যায়ে কেউ কেউ আইনের আশ্রয় নেন। কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত বিরোধ যৌতুক নিয়ে না হলেও যৌতুকের মামলা হয়। মামলা হওয়ার পর দুই পক্ষের মধ্যে প্রতিশোধের মনোভাব তৈরি হয়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে সংসার ভেঙে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়।
এই আইনজীবীর মতে, বাল্যবিয়ের কারণে শুধু একটি মেয়ের শৈশব বা পড়াশোনা বাধাগ্রস্ত হয় না, পরবর্তী দাম্পত্য জীবনেও নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ভোলা।