Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

‘বাল্যবিয়ে নির্মূলে দরকার কৌশলগত পরিকল্পনা’

কামালউদ্দিন আহমদ মনে করেন, ধাপে ধাপে বাল্যবিয়েমুক্ত এলাকা তৈরি করা যেতে পারে।

‘বাল্যবিয়ে নির্মূলে দরকার কৌশলগত পরিকল্পনা’

নাহিয়ান আরাফ আয়ান

Published : 11 Oct 2026, 02:50 PM

Updated : 11 Oct 2026, 01:18 PM

বাল্যবিয়ে প্রতিরোধে শুধু প্রচার চালালেই হবে না, এর জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কামালউদ্দিন আহমদ।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, মানুষকে এমনভাবে বোঝাতে হবে যে বাল্যবিয়ে প্রকৃতপক্ষেই ক্ষতিকর। শুধু চিৎকার করে বাল্যবিয়ের বিরুদ্ধে কথা বললে মানুষ বিষয়টিকে অন্যভাবে দেখতে পারে। তাই বুদ্ধি ও কৌশলের সঙ্গে বিষয়টি বাস্তবায়ন করতে হবে।

কামালউদ্দিন আহমদ মনে করেন, ধাপে ধাপে বাল্যবিয়েমুক্ত এলাকা তৈরি করা যেতে পারে। প্রথমে গ্রামভিত্তিক, পরে ইউনিয়নভিত্তিক এবং এরপর জেলাভিত্তিকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা যেতে পারে।

তার মতে, এভাবে পরিকল্পনা করে এগোতে থাকলে একসময় বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হবে।

তিনি বলেন, বাল্যবিয়ে রোধে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ের পর নির্যাতনের শিকার হয় অনেক মেয়ে'
‘বাল্যবিয়ের পর নির্যাতনের শিকার হয় অনেক মেয়ে'
‘বাল্যবিয়ে রোধে শিল্পের শক্তিকে কাজে লাগানো উচিত’
‘বাল্যবিয়ে রোধে শিল্পের শক্তিকে কাজে লাগানো উচিত’
‘আশ্রয়কেন্দ্রে নিরাপত্তার ভয় থেকেও বাল্যবিয়ের ঘটনা ঘটে’
‘আশ্রয়কেন্দ্রে নিরাপত্তার ভয় থেকেও বাল্যবিয়ের ঘটনা ঘটে’
‘বাল্যবিয়ে রোধে বড় ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে’
‘বাল্যবিয়ে রোধে বড় ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24