কার্যক্রমের শুরুতে ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
Published : 05 Oct 2026, 10:41 PM
ডেঙ্গু প্রতিরোধে রংপুর শহরের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
‘ডেঙ্গু রুখি, পরিচ্ছন্নতা গড়ি’ প্রতিপাদ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করে।
কার্যক্রমের শুরুতে ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গুতে আক্রান্তের কারণ ও এইডিস মশার বিস্তার এবং ডেঙ্গু থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা বিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার করেন। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থলও ধ্বংস করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।