বিয়ের আগে মেয়ের সঙ্গে কথা বলে তার মতামত জানাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
Published : 30 Sep 2026, 01:10 PM
বাল্যবিয়ে হলে মেয়েদের নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই বিয়ের আগে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি তার মতামতও নেওয়া উচিত বলে মনে করেন নেত্রকোণার সাতপাই কালী মন্দিরের প্রধান পুরোহিত অরুণ কুমার চক্রবর্তী।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ১৮ বছরের কম বয়সী মেয়ের এবং ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে তিনি পড়ান না।
বিয়ের আগে মেয়ের সঙ্গে কথা বলে তার মতামত জানাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
বাল্যবিয়ে কীভাবে নির্মূল করা যায় এ প্রসঙ্গে পুরোহিত বলেন, এ নিয়ে সবাইকে সচেতন হতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।