শিশুদের সাঁতার শেখানো এবং পানিতে নিরাপদ থাকার মৌলিক দক্ষতা গড়ে তোলা ডুবে যাওয়ার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Published : 28 Sep 2026, 02:30 PM
বাংলাদেশে প্রতিবছর হাজারো শিশু পানিতে ডুবে মারা যায়। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, দেশে প্রতি বছর ১৪ হাজারের বেশি শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। অথচ সহজ কিছু নিরাপত্তা ব্যবস্থা নিলেই এসব মৃত্যুর বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব।
এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, ছোট শিশুদের কখনোই পুকুর, নদী, খাল বা অন্য কোনো জলাশয়ের পাশে একা রাখা উচিত নয়। তারা পানির আশপাশে থাকলে সবসময় দায়িত্বশীল একজন প্রাপ্তবয়স্কের সরাসরি নজরদারিতে থাকতে হবে।
সংস্থাটি আরও বলছে, শিশুদের সাঁতার শেখানো এবং পানিতে নিরাপদ থাকার মৌলিক দক্ষতা গড়ে তোলা ডুবে যাওয়ার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাশাপাশি ঝুঁকিপূর্ণ জলাশয়ের চারপাশে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, নৌযাত্রার সময় লাইফ জ্যাকেট ব্যবহার এবং উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে সিপিআর সম্পর্কে প্রশিক্ষণ বাড়ানোরও পরামর্শ দিয়েছে সংস্থাটি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: গাজীপুর।