লেকের পাড় ধরে হাঁটতে হাঁটতে একে একে চোখে পড়ল নানা কিছু।
Published : 28 Sep 2026, 11:13 AM
ছুটির দিনে ঘুরতে গিয়েছিলাম টাঙ্গাইলের ডিসি লেকে। ঢোকার সময় ১০ টাকা করে টিকিট কাটতে হয়েছে।
ভেতরে ঢুকতেই চোখে পড়ল লেকের জল আর চারপাশের খোলা পরিবেশ। লেকের পাড় ধরে হাঁটতে হাঁটতে একে একে চোখে পড়ল নানা কিছু।
কোথাও গাছের ছায়ায় বসার জায়গা, কোথাও সবুজের ফাঁকে ফুটে থাকা ফুল। লেকের বিভিন্ন জায়গায় কয়েকটি ভাস্কর্যও রয়েছে।
ঘুরতে ঘুরতে দেখা গেল, কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে। লেকের পানিতে কয়েকজন প্যাডেল বোটে ঘুরছিলেন। পাশে থাকা খাবারের দোকানগুলোতেও বসেছিলেন কেউ কেউ।
সবচেয়ে বেশি চোখে পড়েছে শিশুদের। অনেক শিশুকে অভিভাবকদের সঙ্গে ঘুরতে দেখা গেল। কেউ হাঁটছে, কেউ চারপাশ দেখছে, আবার কেউ সময় কাটাচ্ছে পরিবারের সঙ্গে।
লেকের চারপাশে হাঁটা, গাছের ছায়ায় বসা কিংবা বোটে ঘোরার সুযোগ মিলিয়ে এখানে বেশ কিছুটা সময় কাটানো যায়। তবে দর্শনার্থীরা বলছেন, বিনোদনের সুযোগ আরও বাড়িয়ে জায়গাটিকে আরও সম্প্রসারণ করা উচিত।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: টাঙ্গাইল।