Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় একদিন

অনুষদে ঢুকলেই দেখা যায় শিক্ষার্থীদের শিল্পচর্চার ব্যস্ততা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় একদিন

শিশু সাংবাদিক দল

Published : 28 Sep 2026, 12:30 PM

Updated : 28 Sep 2026, 11:39 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ দীর্ঘদিন ধরে শিল্পচর্চা ও শিল্পশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রখ্যাত শিল্পী অধ্যাপক বনিজুল হকের উদ্যোগে ১৯৭৮ সালের ২৯শে ডিসেম্বর এর যাত্রা শুরু হয়।

জানা যায়, বর্তমানে এখানে ছয় শতাধিক শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন।

অনুষদে ঢুকলেই দেখা যায় শিক্ষার্থীদের শিল্পচর্চার ব্যস্ততা। কেউ ক্যানভাসে ছবি আঁকছেন, কেউ মাটি দিয়ে ভাস্কর্য গড়ছেন, আবার কেউ কারুশিল্পের নকশা তৈরি করছেন।

শিক্ষার্থীদের হাতে তৈরি নানা শিল্পকর্ম সহজেই দর্শনার্থীদের নজর কাড়ে। প্রতিটি কাজে ফুটে ওঠে তাদের সৃজনশীলতা, দক্ষতা ও শ্রম।

তবে শিক্ষার্থীদের মতে, শিল্পচর্চায় অবদান রাখলেও এ ক্ষেত্রটি এখনো কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক মূল্যায়ন ও সামাজিক স্বীকৃতি পায় না।

তাদের প্রত্যাশা, শিল্প ও শিল্পীদের প্রতি মূল্যায়ন বাড়লে এই অঙ্গনে আরও বেশি তরুণ যুক্ত হবেন।

প্রতিবেদক: গোলাম মুহীউদ্দীন হামিম, সিরাতুল জান্নাত রুকু, সৃজন কুমার কুণ্ড (১৭), রাজশাহী।
এ সম্পর্কিত খবর
জাতীয় চিড়িয়াখানায় একদিন
জাতীয় চিড়িয়াখানায় একদিন
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে যা জানা দরকার
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে যা জানা দরকার
রাজধানীতে খেয়া পারাপার!
রাজধানীতে খেয়া পারাপার!
যেসব কারণে ঘোড়া এত দ্রুত ছুটতে পারে
যেসব কারণে ঘোড়া এত দ্রুত ছুটতে পারে

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24