Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

হাজারো মানুষের সেই পাটকলে এখন নীরবতা

২০২০ সালে রাষ্ট্রায়ত্ত মিলটি বন্ধ হয়ে যাওয়ার পর থেমে যায় উৎপাদন।

হাজারো মানুষের সেই পাটকলে এখন নীরবতা

মুহতাসিনাহ মর্ম

Published : 22 Sep 2026, 06:20 PM

Updated : 22 Sep 2026, 05:45 PM

বন্ধ হয়ে যাওয়ার পর খুলনার খালিশপুরের পিপলস জুট মিলজুড়ে এখন কেবল নীরবতা। অথচ একসময় হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর থাকত এই জুট মিল।

২০২০ সালে রাষ্ট্রায়ত্ত মিলটি বন্ধ হয়ে যাওয়ার পর থেমে যায় উৎপাদন। বন্ধ হয়ে যায় মিলের হাসপাতালও। সময়ের সঙ্গে সঙ্গে মিলের বিভিন্ন ভবন পরিত্যক্ত হয়ে পড়ে।

মিলটি বন্ধ হওয়ার পর হাজারো শ্রমিক ও তাদের পরিবার জীবিকার সংকটে পড়েন বলে জানান স্থানীয়রা। অনেকে অন্য পেশায় চলে গেছেন। কেউ আবার ছেড়ে গেছেন এলাকা।

মিল ঘিরে গড়ে ওঠা শ্রমিক কলোনিগুলো এখনো সেই সময়ের স্মৃতি বহন করছে। পুরোনো ভবন আর ফাঁকা চত্বর দেখে মনে হয়, এখানে একসময় ছিল কর্মচাঞ্চল্যে ভরা একটি শিল্প এলাকা।

স্থানীয়দের আশা, পরিত্যক্ত মিলটি সংরক্ষণ বা আবার চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তাদের প্রত্যাশা, একদিন আবারও এই মিলের চাকা ঘুরবে। ফিরে আসবে খালিশপুরের সেই পুরোনো প্রাণচাঞ্চল্য।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।
এ সম্পর্কিত খবর
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ
ই-বেইলবন্ডে দ্রুত মুক্তি, কমেছে সময়ের অপচয় ও হয়রানি
ই-বেইলবন্ডে দ্রুত মুক্তি, কমেছে সময়ের অপচয় ও হয়রানি
হাজারো ড্রোনে আকাশে ফুটে উঠল নদীকেন্দ্রীক সভ্যতার চিত্র
হাজারো ড্রোনে আকাশে ফুটে উঠল নদীকেন্দ্রীক সভ্যতার চিত্র
হাতিয়ার সেই বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে
হাতিয়ার সেই বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24