ইউএনএফপিএর তথ্য বলছে, এই গতি অব্যাহত থাকলে দেশ থেকে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ হতে ২১৫ বছর লাগতে পারে।
Published : 27 Nov 2026, 06:30 PM
বাংলাদেশে বাল্যবিয়ে এখনও বড় একটি সামাজিক সমস্যা। আইন থাকলেও কম বয়সে মেয়েদের বিয়ে বন্ধ করা যাচ্ছে না পুরোপুরি। কিন্তু পরিস্থিতি কতটা উদ্বেগজনক?
জরিপে আরও দেখা গেছে, ১৮ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ের হার রাজশাহীতে ৬৭ শতাংশ, খুলনায় ৬৫ শতাংশ এবং সিলেটে ২৯ শতাংশ। অর্থাৎ, বিভাগভেদে বাল্যবিয়ের হারে বড় ব্যবধান রয়েছে।
ইউএনএফপি এর তথ্য বলছে, বাংলাদেশে বছরে মাত্র ২ দশমিক ১ শতাংশ হারে বাল্যবিয়ে কমছে। এই গতি অব্যাহত থাকলে দেশ থেকে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ হতে ২১৫ বছর লাগতে পারে।
ইউনিসেফ ও ইউএনএফপি এর ২০২৬ সালের যৌথ পর্যালোচনায়, আইনি সংস্কারের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধের কার্যক্রম যুক্ত করার সুপারিশ করা হয়েছে। বাল্যবিয়ের শিকার মেয়েদের উদ্ধার, চিকিৎসা, আশ্রয় ও আইনি সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।