আমি মনে করি, শিশু অধিকার মানে হল নিরাপদে ও ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ পাওয়া।
Published : 26 Sep 2026, 09:52 PM
অনেক শিশুই সুন্দর ও নিরাপদ পরিবেশে বড় হওয়ার সুযোগ পায় না।
কেউ হয়ত অভাবের কারণে পড়াশোনা করতে পারে না। কেউ আবার অল্প বয়সেই কাজে যোগ দেয়। কেউ নির্যাতন ও নানা ধরনের ঝুঁকির মধ্যে বড় হয়। এসব দেখলে আমার খারাপ লাগে।
আমি মনে করি, শিশু অধিকার মানে হল নিরাপদে ও ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ পাওয়া। প্রতিটি শিশুর খাবার, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ থাকা দরকার।
তাদের নিজের কথা বলার এবং নিজের মতামত প্রকাশ করার সুযোগও থাকা উচিত। এগুলো কোনো বাড়তি সুবিধা নয়। একটি শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এগুলো প্রয়োজন।
শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারকে সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে। বাবা-মাকে শুধু সন্তানের পড়াশোনার খোঁজ নিলেই হবে না, তার কথা মন দিয়ে শুনতে হবে। সে কোনো সমস্যায় পড়লে তাকে ভয় না দেখিয়ে পাশে দাঁড়াতে হবে।
সমাজের মানুষকেও শিশুদের প্রতি দায়িত্বশীল হতে হবে। কোনো শিশুর ওপর নির্যাতন বা অন্যায় হতে দেখলে চুপ না থেকে তাকে সাহায্য করতে হবে।
আমি চাই, বাংলাদেশের প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠুক।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।