ভোলা শহরের একটি ফুচকা-চটপটির দোকানে কাজ করে সে।
Published : 26 Sep 2026, 08:00 PM
সংসারে অর্থের জোগান দিতে দোকানে কাজ করছে জুনায়েদ নামের সাত বছর বয়সী এক শিশু।
ভোলা শহরের একটি ফুচকা-চটপটির দোকানে কাজ করে সে।
জুনায়েদ জানায়, সে এই দোকানে প্রায় দুই বছর ধরে কাজ করে। দিনের বেশিরভাগ সময় তার এখানেই কাটে।
সে আরও জানায়, পরিবারে মা ও এক বোন আছে তার। দুই বছর আগে তার বাবা মারা যান। এরপর পরিবারে আর্থিক সংকট দেখা দিলে তাকে কাজে নামতে হয়।
কাজে যোগ দেওয়ায় পড়াশোনার সুযোগ হয়নি জুনায়েদের। বড় হয়ে কী হতে চায় তা এখনো জানে না সে।
প্রতিবেদক: মোহাম্মদ আবিদ হোসেন (১৬), মো. এমরান (১৭), ভোলা।
প্রতিবেদক: মোহাম্মদ আবিদ হোসেন (১৬), মো. এমরান (১৭), ভোলা।