Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

রাজধানীতে জলবায়ু ও বাল্যবিয়ে সচেতনতায় গৃহকর্মীদের নিয়ে কর্মশালা

কর্মশালায় বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়েও আলোচনা করা হয়।

রাজধানীতে জলবায়ু ও বাল্যবিয়ে সচেতনতায় গৃহকর্মীদের নিয়ে কর্মশালা

ধী অরণি পাল ধী অরণি পাল

Published : 26 Sep 2026, 05:42 PM

Updated : 26 Sep 2026, 05:42 PM

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়াতে রাজধানীতে গৃহকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকার ইন্দিরা রোডের একটি মিলনায়তনে জলবায়ু সচেতনতামূলক ক্লাব ‘ক্লাইমেট অ্যাকশন’ ইউনিসেফের সহযোগিতায় এই আয়োজন করে।

এতে ৩১ জন গৃহকর্মী অংশ নেন।

দিনব্যাপী কর্মশালায় বর্জ্য ব্যবস্থাপনা, পানির অপচয় রোধ ও পরিবেশ দূষণ কমাতে করণীয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা থেকে পাওয়া শিক্ষা কর্মস্থলে কাজে লাগানো এবং অন্যদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় অংশ নেওয়া জোসনা নামের এক গৃহকর্মী বলেন, “আমাদের কেউ আগে এভাবে বুঝিয়ে বলেনি। তাই আমরা এসব নিয়ে কখনো ভাবিনি।”

কর্মশালায় বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়েও আলোচনা করা হয়। অংশগ্রহণকারী ৩১ জন গৃহকর্মীই শৈশবে বাল্যবিয়ের শিকার হওয়ার কথা জানান এবং এ কারণে তাদের জীবনে তৈরি হওয়া নানা সমস্যা ও কষ্টের কথা তুলে ধরেন।

এ সময় তারা বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বাল্যবিয়ে প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। গৃহকর্মীরা সচেতন হলে তারা পরিবেশ দূষণ কমাতে ভূমিকা রাখতে পারবেন। এসব বিষয়ে তাদের সচেতন করাই কর্মশালার উদ্দেশ্য।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
শৈশবের আনন্দ কোথায় জুনায়েদের?
শৈশবের আনন্দ কোথায় জুনায়েদের?
নেচে-গেয়ে কারাম উৎসবে মাতল মাহাতোরা
নেচে-গেয়ে কারাম উৎসবে মাতল মাহাতোরা
শিশুর টিফিনের খাবার কেমন হওয়া উচিত
শিশুর টিফিনের খাবার কেমন হওয়া উচিত
কৈশোরে গর্ভধারণের প্রভাব দীর্ঘমেয়াদী: চিকিৎসক
কৈশোরে গর্ভধারণের প্রভাব দীর্ঘমেয়াদী: চিকিৎসক

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24