দারিদ্র্যের কারণে ষষ্ঠ শ্রেণিতেই থেমে যায় তার পড়াশোনা।
Published : 14 Sep 2026, 04:32 PM
রাজধানীর মিরপুরে লেবুর শবরত বিক্রি করে পরিবারে অর্থের জোগান দেয় রিমন নামের এক শিশু।
কথায় কথায় রিমন জানায়, তার বয়স ১৩ বছর। সে মিরপুরের সেনপাড়ায় থাকে। দারিদ্র্যের কারণে ষষ্ঠ শ্রেণিতেই থেমে যায় তার পড়াশোনা।
রিমনের বাবা গ্রামে দিনমজুর হিসেবে কাজ করেন। মা গৃহিণী। পরিবারের আর্থিক কষ্ট কিছুটা লাঘব করতেই কাজে নামতে হয়েছে তাকে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই শিশু বলে, “আমার কোনা ছুটি নেই। যখন রাজধানী ফাঁকা থাকে তখন কিছুদিন বাড়িতে কাটিয়ে আসি। সেখানে বাবা-মা আছেন।”
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।