Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

সুনামগঞ্জে নারীর চিকিৎসার তহবিল সংগ্রহে তরুণদের গানের আসর

সেখানে গিটার হাতে এসব তরুণদের গান পরিবেশন করতে দেখা যায়।

সুনামগঞ্জে নারীর চিকিৎসার তহবিল সংগ্রহে তরুণদের গানের আসর

জুবিন তালুকদার

Published : 26 Sep 2026, 06:00 PM

Updated : 26 Sep 2026, 05:46 PM

সুনামগঞ্জে এক অসচ্ছল নারীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে গানের আসরের আয়োজন করেছেন একদল তরুণ।

শনিবার শহরের সুরমা নদীর তীরবর্তী রিভারভিউ এলাকায় বসে এই আসর।

সেখানে গিটার হাতে এসব তরুণদের গান পরিবেশন করতে দেখা যায়। বিভিন্ন শিল্পীর গানের পাশাপাশি নিজেদের লেখা গানও শোনান তারা।

নদীর তীরে ঘুরতে আসা মানুষদের অনেকেই দাঁড়িয়ে তাদের গান শোনেন। কেউ কেউ গান শুনে চিকিৎসার তহবিলে অর্থও দেন।

জানা যায়, ৪৩ বছর বয়সী অর্পা দেবনাথ ডায়াবেটিক ফুট জটিলতায় আক্রান্ত। গানের আসর থেকে সংগ্রহ করা অর্থ তার চিকিৎসায় খরচ করা হবে।

স্থানীয়রা জানান, এই তরুণেরা এর আগেও অসচ্ছল মানুষের চিকিৎসার জন্য গানের আসরের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সুনামগঞ্জ।
এ সম্পর্কিত খবর
শৈশবের আনন্দ কোথায় জুনায়েদের?
শৈশবের আনন্দ কোথায় জুনায়েদের?
নেচে-গেয়ে কারাম উৎসবে মাতল মাহাতোরা
নেচে-গেয়ে কারাম উৎসবে মাতল মাহাতোরা
শিশুর টিফিনের খাবার কেমন হওয়া উচিত
শিশুর টিফিনের খাবার কেমন হওয়া উচিত
কৈশোরে গর্ভধারণের প্রভাব দীর্ঘমেয়াদী: চিকিৎসক
কৈশোরে গর্ভধারণের প্রভাব দীর্ঘমেয়াদী: চিকিৎসক

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24