Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

স্বপ্ন পূরণ করেছে হ্যালো

একদিন এক বন্ধুর কাছে জানতে পারি, বাগেরহাটে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া হবে।

স্বপ্ন পূরণ করেছে হ্যালো

বিডিনিউজ২৪

দেবারতি বিশ্বাস

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2026, 09:13 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

শিশু সাংবাদিক হওয়ার স্বপ্ন অনেকদিন ধরেই মনের মধ্যে ছিল। কিন্তু কীভাবে শুরু করব বা কীভাবে কাজ করব, কিছুই বুঝতে পারছিলাম না।

তারপর একদিন এক বন্ধুর কাছে জানতে পারি, বাগেরহাটে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবে বিশ্বে শিশু সাংবাদিকতার প্রথম বাংলা সাইট- হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

খবরটি পেয়ে আমার আনন্দের আর সীমা ছিল না। কিন্তু আমার অভিভাবক কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক কষ্টে শেষ পর্যন্ত তাদের রাজি করাতে সক্ষম হই।

তৎক্ষণাৎ আমি ও আমার এক সহপাঠী নিবন্ধন করে ফেলি। ধীরে ধীরে সময় এগিয়ে যেতে থাকে। ছোটবেলা থেকে মনের মধ্যে পুষে রাখা ইচ্ছাটি এবার পূরণ হবে এই কথা ভেবেই ভালো লাগছিল।

দেখতে দেখতে প্রশিক্ষণের দিন চলে আসে। চলতি বছরের ১০ ও ১১ জানুয়ারি বাগেরহাটে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। আমরা মোট ২০ জন এতে প্রশিক্ষণ নিই। সেখানে নতুন অনেকের সঙ্গে পরিচয় হয়।

এর মধ্য দিয়ে আমার শিশু সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ হয়। আমি এখন পড়াশোনার পাশাপাশি অবসরে নতুন নতুন খবরের সন্ধান করি। নিজের এলাকার শিশুদের সমস্যাগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে প্রতিবেদন তৈরির চেষ্টা করি।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24