ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাল্যবিয়ের শিকার মেয়েদের ‘ঘরের মধ্যে সহিংসতার মুখোমুখি হওয়ার ঝুঁকি’ পরে বিয়ে করা নারীদের তুলনায় বেশি।
Published : 01 Sep 2026, 05:56 PM
মেয়েকে নিরাপদ রাখার কথা ভেবে অনেক পরিবার অল্প বয়সেই তার বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ে কি সত্যিই শিশুকে নিরাপত্তা দিতে পারে?
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, মেয়েদের নিরাপত্তা নিয়ে ভয় ও উদ্বেগ বাল্যবিয়ের একটি বড় কারণ।
তবে বাল্যবিয়ে মেয়েকে সুরক্ষা বা সুবিধা দেয় না। বরং এতে তার শৈশব ও জীবনের বিভিন্ন সুযোগ ক্ষতিগ্রস্ত হয়।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাল্যবিয়ের শিকার মেয়েদের ‘ঘরের মধ্যে সহিংসতার মুখোমুখি হওয়ার ঝুঁকি’ পরে বিয়ে করা নারীদের তুলনায় বেশি।
২০২৪ সালে এক যৌথ বিবৃতিতে ইউনিসেফ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল, ইউ-এন-এফ-পি-এ বলেছে, ১৮ বছরের আগে বিয়ে করা মেয়েদের ঘরোয়া সহিংসতার অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা বেশি। একই সঙ্গে তারা স্কুলে থাকার ক্ষেত্রেও পিছিয়ে থাকে।
তাই বলা যায়, মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাল্যবিয়ের একটি কারণ হতে পারে। কিন্তু বিয়ে নিজেই নিরাপত্তার সমাধান নয়।
মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা, সহিংসতা থেকে সুরক্ষা দেওয়া এবং শিক্ষা ও প্রয়োজনীয় সহায়তার সুযোগ নিশ্চিত করাই হতে পারে আরও কার্যকর পথ।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বাগেরহাট।