অসচেতনতার কারণে অনেকসময় বাবা-মা মনে করে, অল্প বয়সে মেয়েকে বিয়ে দিলে দায়িত্ব শেষ।
Published : 02 Sep 2026, 08:54 AM
বাল্যবিয়ে এখনও আমাদের সমাজের অন্যতম একটি ব্যধি। যুগ যুগ ধরে চেপে বসা এই প্রথা আমাদের সমাজের নানা উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
আমাদের দেশে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি বাল্যবিয়ের শিকার হয়। এর পেছনে নানা কারণ রয়েছে। আমার মতে, কারণগুলো হল দারিদ্র, শিক্ষার অভাব ও অসচেতনতা ।
অসচেতনতার কারণে অনেকসময় বাবা-মা মনে করে, অল্প বয়সে মেয়েকে বিয়ে দিলে দায়িত্ব শেষ। অথচ এই তাদের এই মনোভাবই তাদের আদরের মেয়েটির ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়ায়।
বাল্যবিয়ের ক্ষতিকর দিক বলে শেষ করা যাবে না। অল্প বয়সে বিয়ের ফলে বেশিরভাগ মেয়েই অপরিণত বয়সে গর্ভধারণ করে। ফলে মেয়েরা পুষ্টিহীনতা ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে।
এদিকে বয়স কম থাকায় শ্বশুরবাড়ির নতুন পরিবেশেও অনেকের মানিয়ে নিতেও সমস্যা হয়। ফলে পারিবারিক সহিংসতা ও মানসিক নির্যাতনেরও শিকার হতে হয় তাদের। শুধু যে স্বামীর হাতে নির্যাতিত হয় তা নয়। পরিবারের অন্যান্য সদস্যদের কাছেও নির্যাতনের শিকার হয় তারা।
আমি মনে করি, একমাত্র সচেতনতাই বাল্যবিয়ে বন্ধ করতে পারে। তাই এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: পটুয়াখালী।