সময়ের সঙ্গে একে একে বন্ধ হয়ে যায় এসব সিনেমা হল। এমনকি এখন অনেকেই জানে না এই হলগুলো কোথায় ছিল।
Published : 28 Sep 2026, 12:15 PM
প্রধান ফটকে তালা ঝুলছে, তার ওপর এখনও স্পষ্ট করে লেখা ‘রূপবাণী’ নামটি। বাইরে থেকে দেখলেই বোঝা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে সিনেমা হলটি।
এমনকি ভবনের গায়ে জন্মেছে গাছপালা।
স্থানীয় সাংবাদিকরা জানান, একসময় রূপবাণী ছাড়া টাঙ্গাইল শহরে আরও চারটি সিনেমা হল ছিল। সেগুলো হল রওশন, রূপসী, কেয়া ও মালঞ্চ।
সময়ের সঙ্গে একে একে বন্ধ হয়ে যায় এসব সিনেমা হল। এমনকি এখন অনেকেই জানে না এই হলগুলো কোথায় ছিল।
রূপবাণীতেও আর সিনেমা প্রদর্শন হয় না। তবে স্থানীয় মানুষের কাছে জায়গাটি এখনও ‘রূপবাণী সিনেমা হল’ নামেই পরিচিত।
পরিত্যক্ত এই ভবনটি মনে করিয়ে দেয় টাঙ্গাইলের সেই সময়ের কথা, যখন সিনেমা হল ছিল মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।
প্রতিবেদকের বয়স: ১৫৷ জেলা: টাঙ্গাইল।