Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

তিন প্রজন্ম ধরে একই নিয়মে চলছে যে রেস্তোরাঁ

১৯৩৯ সালে যাত্রা শুরু করা এই রেস্তোরাঁ এখনো চলে পুরোনো নিয়মেই।

তিন প্রজন্ম ধরে একই নিয়মে চলছে যে রেস্তোরাঁ

আসিফ হাসান

Published : 27 Sep 2026, 03:00 PM

Updated : 27 Sep 2026, 01:16 PM

গাজীপুরের ব্যস্ত টঙ্গী বাজারের ৯০ বছর ধরে দাঁড়িয়ে আছে তাজ রেস্তোরাঁ নামের একটি খাবার হোটেল। স্থানীয়দের কাছে যা মালেকের হোটেল নামেই বেশি পরিচিত।

১৯৩৯ সালে যাত্রা শুরু করা এই রেস্তোরাঁ এখনো চলে পুরোনো নিয়মেই। এখনো আছে আগের সেই টিনের ছাউনিঘর।

ভেতরে ঢুকলেই চোখে পড়ে কাঁচা মেঝে, বাঁশের চাটাইয়ের ছাদ, আর কাঠের দরজা-জানালা, খুঁটি ও চৌকাঠ।

শুধু তাই নয়, উপরে ঝুলতে থাকা হ্যাজাক বাতি ও বৈদ্যুতিক পাখা এক মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যায় অতীতের আবহে।

নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা খাবারঘর। আর রান্না-বান্নার জন্য আছে মাটির চুলা।

জানা যায়, স্থানীয় বাসিন্দা আবদুল মালেক জীবিকার তাগিদে ১৯৩৯ সালে ছোট পরিসরে রেস্তোরাঁটি চালু করেন।

ক্রেতা বাড়তে থাকায় ১৯৪৭ সালের দিকে এটি সম্প্রসারণ করা হয়। তখনই এর নাম রাখা হয় তাজ রেস্তোরাঁ।

১৯৮৬ সালে আবদুল মালেকের মৃত্যুর পর রেস্তোরাঁর দায়িত্ব নেন তার ছেলে আবদুল সাদেক ও স্ত্রী জায়েদা বেগম। তাদের মৃত্যুর পর ২০১৩ সাল থেকে এর দেখাশোনা করছেন মালেকের নাতি এম এ জুবায়ের।

সময়ের সঙ্গে টঙ্গীর চেহারা অনেক বদলেছে। তবে মালেকের হোটেল এখনও নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছে। আর সেই কারণেই পুরোনো দিনের এই রেস্তোরাঁ এখনও টানে নানা বয়সের মানুষকে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: গাজীপুর।
এ সম্পর্কিত খবর
গবেষণা প্রতিযোগিতায় শিখেছি অনেক কিছু
গবেষণা প্রতিযোগিতায় শিখেছি অনেক কিছু
অবহেলার কষ্ট নিয়ে বেড়ে উঠছে হরিজন শিশুরা
অবহেলার কষ্ট নিয়ে বেড়ে উঠছে হরিজন শিশুরা
শিশুশ্রম ও বাল্যবিয়ে রোধে সচেতনতায় নীলফামারীতে সাইকেল শোভাযাত্রা
শিশুশ্রম ও বাল্যবিয়ে রোধে সচেতনতায় নীলফামারীতে সাইকেল শোভাযাত্রা
নীলফামারীতে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশ
নীলফামারীতে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24