তার পুরো নাম রাফান মাশরুর হক। বাড়ি ময়মনসিংহে। সে ঝিনাইদহো ক্যাডেট কলেজে পড়ছে।
Published : 13 Sep 2026, 08:05 PM
মানুষ কতভাবেই না রেকর্ড গড়ে। কেউ দৌড়ে, কেউ সাঁতারে, কেউবা এমন কোনো দক্ষতায়, যা শুনলে প্রথমে একটু অবাকই হতে হয়। বাংলাদেশি কিশোর রাফানের রেকর্ডটিও তেমনই।
তার পুরো নাম রাফান মাশরুর হক। বাড়ি ময়মনসিংহে। সে ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়ছে।
১৭ বছর বয়সী রাফান বিভিন্ন দেশের পতাকা দেখে ল্যাপটপে দ্রুত টাইপ করে ‘এশিয়া বুক অব রেকর্ডসের’ স্বীকৃতি পেয়েছে।
প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘ফ্ল্যাগস অব দ্য ওয়ার্ল্ড’ নামের একটি অ্যাপে দেখানো পতাকার ছবি দেখে দেশগুলোর নাম ল্যাপটপের কিবোর্ডে টাইপ করে রাফান। জাতিসংঘের স্বীকৃত ১৯৫টি দেশের নাম টাইপ করতে তার সময় লাগে ৮ মিনিট ১ সেকেন্ড।
স্বীকৃতি অর্জন প্রসঙ্গে রাফান হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমি নিজেকে নিয়ে গর্বিত। এ যাত্রায় সবসময় পাশে ছিলেন আমার মা, তিনি আমাকে উৎসাহ দিয়েছেন।”
পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত আছে রাফান। এসব ক্ষেত্রেও সে দক্ষতার স্বাক্ষর রেখে পেয়েছে নানা স্বীকৃতি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।