Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

প্রকৃতি রক্ষায় স্থানীয় উদ্যোগ জরুরি, আলোচনা সভায় বক্তারা

এতে নির্বিচারে গাছ কাটা, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং প্রাণী ও পাখির আবাসস্থল সংকুচিত হয়ে আসার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

প্রকৃতি রক্ষায় স্থানীয় উদ্যোগ জরুরি, আলোচনা সভায় বক্তারা

বিডিনিউজ২৪

শিশির বিশ্বশর্মা

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2026, 06:45 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াতে নেত্রকোণার কেন্দুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে লোকজ সাহিত্য আসরের সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে ‘প্রকৃতি, জীববৈচিত্র্য ও আমাদের কথা’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়।

এতে নির্বিচারে গাছ কাটা, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং প্রাণী ও পাখির আবাসস্থল সংকুচিত হয়ে আসার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। 

কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা। 

এতে অন্যদের সঙ্গে আরও বক্তব্য দেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক আনিছুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম এবং কণ্ঠশিল্পী দিল বাহার খান।

বক্তারা বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে জলাশয়, গাছপালা, পাখি ও প্রাণী সংরক্ষণে স্থানীয়ভাবে সচেতনতা ও সামাজিক উদ্যোগ বাড়াতে হবে।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24