অল্প বয়সে গর্ভধারণের ফলে কিশোরীদের কিছু গুরুতর স্বাস্থ্যঝুঁকি প্রাপ্তবয়স্ক নারীদের তুলনায় বেশি থাকে।
Published : 02 Sep 2026, 05:23 PM
শৈশব মানে শুধু বয়স কম থাকা নয়। এই সময় একটি শিশুর পড়াশোনা, মতামত দেওয়া, নিরাপদে বেড়ে ওঠা, খেলাধুলা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার থাকে। তবে বাল্যবিয়ে সেই সুযোগগুলোকে পদে পদে বাধাগ্রস্ত করতে পারে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, ১৮ বছরের আগে বিয়ে মানবাধিকারের মৌলিক লঙ্ঘন। এতে মেয়েদের পড়াশোনা ব্যাহত হতে পারে, কাজ ও দক্ষতা অর্জনের সুযোগ কমে যেতে পারে এবং ঘরের ভেতর সহিংসতার ঝুঁকিও বাড়তে পারে।
স্বাস্থ্যের দিক থেকেও ঝুঁকি রয়েছে। অল্প বয়সে গর্ভধারণের ফলে কিশোরীদের কিছু গুরুতর স্বাস্থ্যঝুঁকি প্রাপ্তবয়স্ক নারীদের তুলনায় বেশি থাকে।
শুধু তাই নয়, বাল্যবিয়ে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগকেও সীমিত করে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউ-এন-এফ-পি-এ বলছে, বাল্যবিয়ে মেয়েদের কখন এবং কাকে বিয়ে করবে, সেই সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইউনিসেফ বাংলাদেশের ২০২৫ সালের শিশু অধিকার ইশতেহারে শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের অংশ হিসেবে বাল্যবিয়ে বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এতে বাল্যবিয়ে আইনের ব্যতিক্রমগুলো দূর করার পাশাপাশি আইন প্রয়োগ ও সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কথা বলা হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।