জানা যায়, উনিশ শতকের প্রথমার্ধে ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়।
Published : 12 Sep 2026, 05:04 PM
রাজধানী ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের ব্যস্ত সড়কে এখনো ঘোড়ার গাড়ির দেখা মেলে। স্থানীয়দের কাছে এটি পরিচিত টমটম নামে।
বাস, রিকশা, সিএনজি কিংবা মোটরসাইকেলের ভিড়ের মধ্যেও প্রতিদিন এই পথে যাত্রী বহন করে এই টমটম। টগবগ শব্দ তুলে চলা এই বাহন প্রায়ই দৃষ্টি কাড়ে পথচারীদের।
জানা যায়, উনিশ শতকের প্রথমার্ধে ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। একসময় নবাবদের যাতায়াত, ব্যবসায়িক কাজে পণ্য পরিবহন এবং সাধারণ মানুষের চলাচলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টমটমের। সময়ের সঙ্গে এর জনপ্রিয়তা বাড়লেও আধুনিক যানবাহনের বিস্তারে ধীরে ধীরে কমতে থাকে এর ব্যবহার।
ঘোড়ার গাড়ির মালিকদের ভাষ্য, যাত্রী কমে যাওয়ায় আগের মত আয় নেই। তারপরও বংশপরম্পরায় এই পেশার সঙ্গে যুক্ত অনেকেই এখনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন।
অনেকের মতে, রাজধানীতে এখন যাত্রী পরিবহনের জন্য বিকল্প যানবাহনের অভাব নেই। তাই ঐতিহ্য রক্ষার পাশাপাশি ঘোড়াগুলোর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।