শিশুশ্রম শুধু শিশুর শৈশবই কেড়ে নেয় না, একই সঙ্গে জাতিগত উন্নতির পথেও বাধা হয়ে দাঁড়ায়।
Published : 14 Sep 2026, 07:51 PM
যে বয়সে স্কুলের বেঞ্চে বসার কথা, সে বয়সে অনেক শিশু কাজ করছে কলকারখানা, চায়ের দোকান কিংবা ইটভাটায়। এর ফলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
কাজেই শিশুশ্রম শুধু শিশুর শৈশবই কেড়ে নেয় না, একই সঙ্গে জাতিগত উন্নতির পথেও বাধা হয়ে দাঁড়ায়।
শিক্ষাবঞ্চিত হয়ে যে শিশু আজ ইট বহন করছে, কাল সে জাতির জন্য শিক্ষিত নাগরিক হয়ে উঠতে পারবে না।
আমার মতে, বাংলাদেশে শিশুশ্রমের প্রধান কারণ দারিদ্র্য। এই বিষয়টি মাথায় রেখেই শিশুশ্রম মুক্ত দেশ গড়ার পরিকল্পনা করতে হবে।
নিম্ন আয়ের পরিবারের শিশুদের বিনামূল্যে শিক্ষা উপকরণ ও উপবৃত্তির ব্যবস্থা করতে হবে। এসব পরিবারে সচ্ছলতা আনার জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।