অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন এবং বৃক্ষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।
Published : 10 Sep 2026, 05:25 PM
পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘সবুজ উৎসব’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান হয়েছে।
উপজেলার কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘অরণ্য’ নামের পরিবেশ বিষয়ক একটি সংগঠন এই আয়োজন করে।
এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে আরও ৫০টি চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন এবং বৃক্ষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুড়িগ্রাম।