তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ছোটবেলা থেকেই শিশুদের বিভিন্ন ধরনের ফল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
Published : 26 Sep 2026, 07:20 PM
শিশু স্কুলে যাওয়ার আগে টিফিন বাক্সে কী রাখা হবে এটা অনেক অভিভাবকেরই চিন্তার বিষয়। কেউ বিস্কুট বা কেক বেছে নেন, কেউ আবার নুডুলস, স্যান্ডউইচ বা অন্য খাবার।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ছোটবেলা থেকেই শিশুদের বিভিন্ন ধরনের ফল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। এই অভ্যাস তাদের বেড়ে ওঠা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্যও উপকারী।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ফলে থাকা ভিটামিন, খনিজ ও খাদ্যআঁশ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়তা করে।
তাই টিফিনে একটি ফল রাখাও হতে পারে স্বাস্থ্যকর খাবারের সহজ এক উপায়।
তবে ফল রাখা মানেই দামি বা বিদেশি ফল নয়। আম, কাঁঠাল, পেয়ারা, কলা বা অন্য যেকোনো মৌসুমি ফল রাখা অনেক পরিবারের জন্য সহজ হতে পারে।
মৌসুমি ফলের ক্ষেত্রে আরও সুবিধা হল, এগুলো সাধারণত সহজলভ্য থাকে এবং তাজা অবস্থায় বাজারে আসে।
তবে কোনো একটি ফলই সব পুষ্টির চাহিদা পূরণ করতে পারে না। তাই শিশুর টিফিনে একেক সময় একেক ধরনের ফল রাখাই ভালো।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।