Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

কুয়াকাটায় পরিবারের সঙ্গে একদিন

প্রায় দেড় ঘণ্টার পথ পাড়ি দিয়ে আমরা কুয়াকাটায় পৌঁছাই।

কুয়াকাটায় পরিবারের সঙ্গে একদিন

বিডিনিউজ২৪

পূর্ণতা বিনতে মুজাহিদ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2026, 07:13 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

ভ্রমণ মানুষের মনকে প্রতিদিনের ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি দেয়। নতুন জায়গা দেখা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দের সময় কাটানোর সুযোগ হয় ভ্রমণের মাধ্যমে।

কিছুদিন আগে পরিবারের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে এমনই সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমার।

সেদিন সকাল ৯টার দিকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হই। সঙ্গে ছিলেন মা, দুই খালামণি, নানু, চাচি এবং আমার চাচাতো ভাই-বোনেরা। পরিবারের অনেক সদস্য একসঙ্গে যাওয়ায় শুরু থেকেই আনন্দের কোনো কমতি ছিল না।

আমরা মাইক্রোবাসে করে যাত্রা শুরু করি। পথে গান শুনতে আর গল্প করতে করতে যে অনেকটা পথ পেরিয়ে গেল তা বুঝতেই পারিনি।

যাত্রাপথে কয়েকটি সেতু পার হওয়ার সময় নদীর বিস্তীর্ণ জলরাশি, নৌকা ও মাছ ধরার ট্রলার দেখে বেশ ভালো লাগছিল। যাত্রাপথের এসব দৃশ্যও ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেয়।

প্রায় দেড় ঘণ্টার পথ পাড়ি দিয়ে আমরা কুয়াকাটায় পৌঁছাই। প্রথমে একটি রিসোর্টে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। এরপর সৈকতে যাই। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আবার রিসোর্টে ফিরে আসি।

রিসোর্টের সুইমিং পুলেও অনেক মজা করেছি। আমরা কেউই ভালোভাবে সাঁতার জানতাম না। তারপরও একে অন্যকে দেখে ও চেষ্টা করতে করতে পানিতে বেশ আনন্দ করেছি।

দুপুরে রিসোর্টেই আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করি। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সৈকতে যাই। সেখানে পরিবারের সবাই মিলে অনেক ছবি তুলেছি। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে এল টেরই পাইনি।

সন্ধ্যায় মাছের দোকানগুলোর দিকে যাই। সেখানে তাজা মাছের বারবিকিউ খেয়েছি। পাশাপাশি কাজিন ও বন্ধুদের জন্য কিছু উপহারও কিনেছি।

রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত হলেও আমাদের মনে ছিল অনেক সুন্দর সুন্দর স্মৃতি।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: পটুয়াখালী।

এ সম্পর্কিত খবর
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24