Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
করপোরেট

ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হলেন অরিঞ্জয় ধর

ব্যাংকিং, ক্ষুদ্রঋণ ও প্রযুক্তিখাতের শীর্ষ পর্যায়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এ কর্মকর্তার।

ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হলেন অরিঞ্জয় ধর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 12:46 AM

Updated : 18 Sep 2026, 12:46 AM

ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অরিঞ্জয় ধর। তিনি ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স, টেকনোলজি, এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট, মাইগ্রেশন প্রোগ্রাম এবং অপারেশনসের তত্ত্বাবধান করবেন।

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং, ক্ষুদ্রঋণ ও প্রযুক্তিখাতের শীর্ষ পর্যায়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অরিঞ্জয় ধরের। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির প্রসার, পরিচালনাগত দক্ষতা এবং টেকসই আর্থিক অন্তর্ভুক্তিতে তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রম ও প্রযুক্তি কৌশলগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

২০২২ সালের জানুয়ারি মাসে অরিঞ্জয় ধর ঊর্ধ্বতন পরিচালক হিসেবে ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে যোগ দেন। তার নেতৃত্বে ক্ষুদ্রঋণ কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসে এবং এর পরিধি প্রায় দ্বিগুণ হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় বর্তমানে ৩ হাজার ৩০০টি শাখার মাধ্যমে ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচি ১ কোটি ২০ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে।

নতুন দায়িত্ব পেয়ে অরিঞ্জয় ধর বলেন, “ব্র্যাকে এই কাজের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। সমাজ যেভাবে দ্রুত পাল্টাচ্ছে, তাতে আমাদের প্রধান কাজ হওয়া উচিত সাধারণ মানুষের পাশে থাকা। তাদের প্রয়োজন বুঝে সেবা দেওয়া এবং তাদের উপকারে দীর্ঘমেয়াদি টেকসই পথ খুঁজে বের করা। ব্র্যাকের ভালো কাজ ও নতুন নতুন উদ্ভাবনকে সামনে এগিয়ে নিতে সহকর্মী ও অংশীজনদের সঙ্গে কাজ করার ব্যাপারে আমি আশাবাদী।”

ব্র্যাকে যোগ দেওয়ার আগে অরিঞ্জয় ধর হংকং, কানাডা, চীন ও বাংলাদেশে এইচএসবিসি ব্যাংকে দুই দশকেরও বেশি সময় ধরে নির্বাহী ও আর্থিক নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ব্র্যাকনেট লিমিটেডের চেয়ারম্যান এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্র্যাক আইটি সার্ভিসেসের পরিচালনা পর্ষদের সদস্য। পাশাপাশি তিনি ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব গ্যালওয়ে এবং হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরামর্শক হিসেবেও যুক্ত আছেন।

  • ব্র্যাক
  • ক্ষুদ্রঋণ
  • উপ-নির্বাহী পরিচালক
এ সম্পর্কিত খবর
চামড়া শিল্পে ঋণ দেবে আইএফআইসি
চামড়া শিল্পে ঋণ দেবে আইএফআইসি
ইউসিবির ঋণে মিলবে বিওয়াইডির গাড়ি
ইউসিবির ঋণে মিলবে বিওয়াইডির গাড়ি
গ্যাস নিয়ে আশা দিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র
গ্যাস নিয়ে আশা দিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র
বিদায় বলে দিলেন কলম্বিয়ান নায়ক হামেস রদ্রিগেস
বিদায় বলে দিলেন কলম্বিয়ান নায়ক হামেস রদ্রিগেস

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24