Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
করপোরেট

ইউসিবির ঋণে মিলবে বিওয়াইডির গাড়ি

নির্বাচিত বিওয়াইডি গাড়ির ক্ষেত্রে অফার ও বাড়তি সুবিধাও রয়েছে।

ইউসিবির ঋণে মিলবে বিওয়াইডির গাড়ি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 10:45 PM

Updated : 17 Sep 2026, 10:45 PM

গ্রাহকদের জন্য গাড়ি কেনা সহজ করতে বিওয়াইডি বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

চুক্তির আওতায় বিওয়াইডির গাড়ি কিনলে গ্রাহকরা আকর্ষণীয় সুদে ইউসিবি অটো লোন, বিশেষ অর্থায়ন সুবিধা এবং দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ ও অর্থ ছাড়ের সুযোগ পাবেন। পাশাপাশি নির্বাচিত বিওয়াইডি গাড়ির ক্ষেত্রে অফার ও বাড়তি সুবিধাও রয়েছে।

সম্প্রতি এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি জানিয়েছে।

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান ও বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান চুক্তিতে সই করেন।

ইউসিবির এসইভিপি ও সিআরএমডি (রিটেইল ও এসএমই) এর প্রধান এস এম মইনুল হোসেন, ইভিপি ও ঢাকা মেট্রো অঞ্চলের প্রধান মাসুদুর রহমান সোনামত, ইভিপি প্রোডাক্ট বিভাগের প্রধান আহমেদ মাসুদুল গনি এবং বিওয়াইডি বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, প্রধান অর্থ কর্মকর্তা ফেরদৌস-উর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মিথুন ভট্টাচার্য এবং সেলস বিভাগের প্রধান ফাহমিদ ফেরদৌস পুলকসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ইউসিবি
  • বিওয়াইডি
এ সম্পর্কিত খবর
নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি
নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি
চামড়া শিল্পে ঋণ দেবে আইএফআইসি
চামড়া শিল্পে ঋণ দেবে আইএফআইসি
পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
বেক্সিমকোর তিন কোম্পানির পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
বেক্সিমকোর তিন কোম্পানির পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24