Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাণিজ্য

‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতল বিকাশ

“আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে পরিবেশ সুরক্ষাতেও যে বড় ভূমিকা রাখা যায়, এই স্বীকৃতি তারই প্রমাণ,” বলেন বিকাশ কর্মকর্তা মনিরুল ইসলাম।

‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতল বিকাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 10:51 PM

Updated : 17 Sep 2026, 10:50 PM

‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’ এ ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবল প্রোডাক্ট ইনোভেশন’ ক্যাটাগরিতে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বিকাশ।

ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন।

বৃহস্পতিবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের যৌথ আয়োজনে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

জ্বালানি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা, শ্রমিক কল্যাণ, দক্ষতা উন্নয়ন, লিঙ্গসমতা, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, সাসটেইনেবিলিটি রিপোর্টিং এবং পণ্য ও ডিজিটাল উদ্ভাবনসহ মোট ২০ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

মনিরুল ইসলাম বলেন, “ইএসজি চর্চাকে বিকাশ আলাদা কোনো কর্মসূচি মনে করে না, বরং এটি আমাদের প্রতিটি উদ্ভাবন ও প্রবৃদ্ধির মূল ভিত্তি। আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে পরিবেশ সুরক্ষাতেও যে বড় ভূমিকা রাখা যায়, এই স্বীকৃতি তারই প্রমাণ।”

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

  • বিকাশ
এ সম্পর্কিত খবর
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
তথ্য ফাঁস করায় আলকাছকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল, জবানবন্দিতে সাব্বির
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24