Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতির’ সময় গ্রেপ্তার ৬

পুলিশ বলছে, তারা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিল।

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতির’ সময় গ্রেপ্তার ৬

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 03:33 PM

Updated : 17 Sep 2026, 03:33 PM

রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বারডেম হাসপাতালের বিপরীতে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই খবর দেন ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার আকতার হোসেন।

গ্রেপ্তাররা হলেন জুয়েল মৃধা (৩৮), রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), রহমান হাওলাদার (৩৯), বিল্লাল (৩২) ও মারুফ (৩৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম জানতে পারে, কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের ভুয়া পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া ও ‘ডিবি’ লেখা দুটি জ্যাকেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, তারা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে তাদের আদালতে পাঠানোর কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

  • গোয়েন্দা পুলিশ
  • শাহবাগ
  • ভুয়া ডিবি
  • মেট্রো স্টেশন
  • ডিবি পরিচয়ে ডাকাতি
এ সম্পর্কিত খবর
‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি’: রিমান্ডে ৬ জন
‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি’: রিমান্ডে ৬ জন
এসবি, ট্যুরিস্ট পুলিশের নেতৃত্বে নতুন মুখ
এসবি, ট্যুরিস্ট পুলিশের নেতৃত্বে নতুন মুখ
ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির গ্রেপ্তার দুজনের ‘স্বীকারোক্তি’
ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির গ্রেপ্তার দুজনের ‘স্বীকারোক্তি’
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24