Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি’: রিমান্ডে ৬ জন

আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, বলেন প্রসিকিউশনের এসআই শাহ আলম।

‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি’: রিমান্ডে ৬ জন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 07:51 PM

Updated : 17 Sep 2026, 07:50 PM

রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে ‘গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ছয় জনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম এ তথ্য দিয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বারডেম হাসপাতালের বিপরীতে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই খবর দেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার আকতার হোসেন।

গ্রেপ্তাররা হলেন, জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৪৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৫৬), মো. বিল্লাল (৫২) ও মো. মারুফ (৩৮)।

তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনাল টিমের এসআই মো. আনোয়ার হোসেন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে ‘ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ও পোশাক ব্যবহার করে’ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ‘ডাকাতি ও ছিনতাই’ করে আসছিল। তাদের পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বলেন, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার বিবরণী অনুযায়ী, তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি কালো রঙের খেলনা ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ এবং ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট উদ্ধার করা হয়।

  • রিমান্ড
  • ডাকাতি
  • ডিবি
  • গ্রেপ্তার
এ সম্পর্কিত খবর
ইউসিবির ঋণে মিলবে বিওয়াইডির গাড়ি
ইউসিবির ঋণে মিলবে বিওয়াইডির গাড়ি
১৭ সেপ্টেম্বর ২০২৬
১৭ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতির’ সময় গ্রেপ্তার ৬
শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতির’ সময় গ্রেপ্তার ৬
পাবনায় বস্তাবন্দি লাশ উদ্ধার হওয়া শিশু হত্যার ‘মূলহোতা’সহ গ্রেপ্তার ২
পাবনায় বস্তাবন্দি লাশ উদ্ধার হওয়া শিশু হত্যার ‘মূলহোতা’সহ গ্রেপ্তার ২

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24