Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির গ্রেপ্তার দুজনের ‘স্বীকারোক্তি’

রাজিবকে গত মঙ্গলবার রাত ১টার দিকে সাভার থেকে এবং দুপুর ২টার দিকে মিরপুরের মনিপুর এলাকা থেকে খোকনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির গ্রেপ্তার দুজনের ‘স্বীকারোক্তি’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 09:51 PM

Updated : 16 Sep 2026, 09:51 PM

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গত ২৯ অগাস্ট ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় নতুন করে গ্রেপ্তার ২ জন আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদ জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুই আসামি রাজিব মাতুব্বর ও খোকনকে আদালতে হাজির করেন। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামি রাজিবের এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামি খোকনের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।

গত মঙ্গলবার রাত ১টার দিকে সাভার থেকে রাজিবকে এবং দুপুর ২টার দিকে মিরপুরের মনিপুর এলাকা থেকে খোকনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিবির দাবি, গ্রেপ্তার খোকন ও রাজীব মাতব্বরই ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ঘটনার সময় রাজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং খোকন পেছনে বসে রনজিলার ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেন।

অথচ একই ঘটনায় গত ৩০ অগাস্ট তৎকালীন র‌্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। রাকিব হোসেন, পনি গাজী ও সেড্রিক জুলিয়ান নামে ওই তিনজনকেই রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তখন র‌্যাবের দাবি ছিল, রাকিব ওই মোটরসাইকেলের মালিক এবং বাকি দুজন তার সঙ্গে ছিলেন।

তবে ওই আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। এমনকি র‌্যাবের উদ্ধার করা মোটরসাইকেল ও ছিনতাইয়ের সময় ব্যবহার করা মোটরসাইকেল এক কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দেয়।

এখন ডিবি বলছে, ওই ছিনতাইয়ের র‌্যাবের হাতে গ্রেপ্তাররা জড়িত ছিলেন না। বরং তাদের হাতে গ্রেপ্তার ২ জন ও র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা ভিন্ন দুটি গ্রুপ। এমনকি র‌্যাব যে মোটরসাইকেলটি উদ্ধার করেছিল সেটিও ওই ছিনতাইয়ে ব্যবহৃত হয়নি।

র‌্যাব বিলুপ্ত হয়ে বর্তমানে এসআরবি নাম ধারণ করা বাহিনীটি এখন স্বীকার করছে, ডিবি যাদের ধরেছে তারাই প্রকৃত আসামি। তবে এ বিষয়ে আরও তদন্ত হবে।

রনজিলা পারভিন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ অগাস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী আবদুল মতিনের সঙ্গে ভোরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেইট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশা করে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়।

ছিনতাইকারীর টানে রনজিলা চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন ৩০ অগাস্ট শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

  • স্বীকারোক্তি
  • ডিবি
  • ছিনতাইকারী
  • রনজিলা পারভিন
এ সম্পর্কিত খবর
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতির’ সময় গ্রেপ্তার ৬
শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ‘ডিবি সেজে ডাকাতির প্রস্তুতির’ সময় গ্রেপ্তার ৬
ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে ‘আসল’ দুজন গ্রেপ্তার
ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে ‘আসল’ দুজন গ্রেপ্তার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24