বাড়ির আশপাশে পাখির জন্য পানির ব্যবস্থা থাকলে তারা পানি পান ও শরীর পরিষ্কার করতে পারে।
Published : 30 Sep 2026, 06:25 PM
কংক্রিটের শহরে কোলাহলের ভিড়ে পাখির দেখা পাওয়া যায় খুবই কম। তবে আমরা চাইলে কিছু সহজ উপায়ে পাখির জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারি। তাহলে শহরেও পাখির দেখা পাওয়ার সুযোগ বাড়তে পারে।
পাখি ও তাদের আবাসস্থল সংরক্ষণে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংগঠন ন্যাশনাল অডুবন সোসাইটি বলছে, স্থানীয় গাছপালা পাখির জন্য খাবার ও আশ্রয়ের গুরুত্বপূর্ণ উৎস।
এসব গাছ থেকে পাখি বীজ, ফল, ফুলের মধু ও পোকামাকড়ের মত খাবার পেতে পারে। তাই বাড়ির আশপাশে দেশীয় গাছ লাগানো যেতে পারে।
এমনকি জায়গা কম হলেও পাখির জন্য কিছু না কিছু করা সম্ভব। অডুবন বলছে, বারান্দা, জানালার পাশে বা ছোট জায়গায় পাত্রেও গাছ লাগানো যেতে পারে। এসব গাছ পাখির জন্য বীজ, ফল ও পোকামাকড়ের উৎস হতে পারে।
পাখির জন্য পানির ব্যবস্থাও করা যেতে পারে। বাড়ির আশপাশে পাখির জন্য পানির ব্যবস্থা থাকলে তারা পানি পান ও শরীর পরিষ্কার করতে পারে। তবে পানির পাত্র পরিষ্কার রাখা জরুরি।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।