Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠুক শিক্ষার্থীরা

চিকিৎসা, প্রকৌশল, গবেষণা কিংবা অন্য যেকোনো পেশায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠুক শিক্ষার্থীরা

হুমায়রা জান্নাতুল ফেরদৌস

Published : 01 Nov 2026, 04:45 PM

Updated : 01 Nov 2026, 04:19 PM

বর্তমান যুগে প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের কাজ করার ধরন বদলে দিচ্ছে। এমন সময়ে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করাই কি ভবিষ্যতের জন্য যথেষ্ট?

আমাদের দেশে শিক্ষার্থীরা ভালো ফল করার জন্য অনেক পরিশ্রম করে। এসএসসি, এইচএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল করাকে আমরা সাফল্যের অন্যতম মাপকাঠি মনে করি। কিন্তু পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনও যে জরুরি সে বিষয়ে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

একজন শিক্ষার্থী যদি নিয়মিত পড়াশোনার পাশাপাশি কম্পিউটার চালানো, প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার, প্রোগ্রামিং কিংবা তথ্য বিশ্লেষণ শেখে তাহলে এসব দক্ষতা তার ভবিষ্যৎ পড়াশোনা ও কর্মজীবনে কাজে লাগতে পারে। তাই প্রযুক্তি শেখাকে সময়ের অপচয় না ভেবে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখা উচিত।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শেখাও গুরুত্বপূর্ণ। এআইয়ের সাহায্যে তথ্য খোঁজা, কঠিন বিষয় সহজভাবে বোঝা কিংবা নতুন ধারণা নিয়ে কাজ করা যায়। তবে এআইয়ের দেওয়া সব তথ্য সঠিক ধরে নেওয়া যাবে না। তথ্য যাচাই করা, নিজের চিন্তাশক্তি কাজে লাগানো এবং প্রযুক্তির নৈতিক ব্যবহার শেখাও প্রয়োজন।

চিকিৎসা, প্রকৌশল, গবেষণা কিংবা অন্য যেকোনো পেশায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই আমি মনে করি, ভবিষ্যতে নিজের পেশায় ভালো করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি প্রযুক্তির পরিবর্তনের সঙ্গেও তাল মেলাতে হবে।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: বগুড়া।
এ সম্পর্কিত খবর
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
ফুটপাত হোক নির্বিঘ্নে হাঁটার পথ
ফুটপাতে রিকশা এমনভাবে রাখা হয়েছে যে, পাশাপাশি দুজন মানুষের হেঁটে যাওয়ায় কষ্টকর
নদী বাঁচলে বাঁচবে মানুষ ও প্রকৃতি
বালু নদী দিয়ে আসা কলকারখানার বজ্য মিশ্রিত কালো পানি মিশছে শীতলক্ষা নদীতে। ডেমরা ব্রিজ থেকে তোলা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24