বয়স্ক মানুষের পক্ষে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা চলন্ত বাসে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়।
Published : 01 Nov 2026, 03:53 PM
বাসে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছি। হঠাৎ এক বয়স্ক মানুষ বাসে উঠলেন। এক হাতে লাঠি, অন্য হাতে ব্যাগ। বাস চলতে শুরু করতেই তিনি ভারসাম্য রাখতে কষ্ট পাচ্ছেন। গণপরিবহনে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়।
তখন আমাদের একটু সহমর্মিতাই তার যাত্রাকে সহজ করে দিতে পারে বলে আমি মনে করি।
বয়স্ক মানুষের পক্ষে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা চলন্ত বাসে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়। একইভাবে, প্রতিবন্ধী ব্যক্তিদের কারও কারও চলাফেরা করতে বা বাসে ওঠানামা করতে বাড়তি সহায়তার প্রয়োজন হয়। তাই গণপরিবহনে তাদের প্রয়োজনের প্রতি আমাদের সংবেদনশীল হওয়া উচিত বলে মনে করি।
আমরা চাইলে ছোট ছোট কাজের মাধ্যমে তাদের যাত্রা সহজ করতে পারি। প্রয়োজন হলে নিজের আসন ছেড়ে দিতে পারি, বাসে ওঠানামার সময় সাহায্যে করতে পারি এবং তাদের চলাচলের পথ আটকে না রাখতে পারি।
তবে সাহায্য করার আগে তাদের ইচ্ছা জেনে নেওয়াও জরুরি। কারণ সহায়তা করতে গিয়ে কাউকে অস্বস্তিতে ফেলাও উচিত নয়।
গণপরিবহন সবার। তাই এখানে সবার প্রতি সম্মান ও সহমর্মিতা থাকা প্রয়োজন বলে আমি বিশ্বাস করি।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কিশোরগঞ্জ।