Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

পড়া মনে রাখতে আমি যা করি

আমার মনে হয়, পড়াশোনায় শুধু কতক্ষণ পড়লাম, সেটিই গুরুত্বপূর্ণ নয়। যা পড়লাম, তা কতটা বুঝলাম এবং মনে রাখতে পারলাম, সেটিও গুরুত্বপূর্ণ।

পড়া মনে রাখতে আমি যা করি

মাহিন আহমেদ

Published : 15 Oct 2026, 12:40 PM

Updated : 15 Oct 2026, 12:27 PM

আমরা অনেক সময় মনোযোগ দিয়ে পড়া শেষ করি। কিন্তু কয়েকদিন পর দেখা যায়, পড়ার অনেক কথাই আর মনে নেই। তখন মনে প্রশ্ন জাগে, এত কষ্ট করে পড়লাম, তবু ভুলে গেলাম কেন?

আমার মনে হয়, নতুন কিছু শেখার পর তা মনে রাখার জন্য বারবার মনে করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। একবার পড়েই সবকিছু দীর্ঘদিন মনে রাখা কঠিন।

তাই পড়া শেষে আবার বিষয়গুলো ঝালিয়ে নিলে কোন অংশ বুঝেছি আর কোন অংশ ভুলে গেছি, তা বোঝা যায়।

আমরা চাইলে প্রতিদিনের পড়া সেদিনই একবার দেখে নিতে পারি। বই বন্ধ করে নিজের ভাষায় পড়া বিষয়টি বলার চেষ্টা করতে পারি। কোনো প্রশ্নের উত্তর মনে না পড়লে আবার বই খুলে দেখে নিতে পারি।

এতে বিষয়টি কতটা বুঝেছি তা যাচাই করা যায়। পরীক্ষার আগের রাতে সব পড়া একসঙ্গে শেষ করার চাপও কমতে পারে।

আমার মনে হয়, পড়াশোনায় শুধু কতক্ষণ পড়লাম, সেটিই গুরুত্বপূর্ণ নয়। যা পড়লাম, তা কতটা বুঝলাম এবং মনে রাখতে পারলাম, সেটিও গুরুত্বপূর্ণ।

আমি এই নিয়মগুলো অনুসরণ করে থাকি। তাই বিশ্বাস করি পড়া ঝালিয়ে নেওয়ার অভ্যাস আমাদের শেখা বিষয়গুলো মনে রাখতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে সাহায্য করতে পারে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।
এ সম্পর্কিত খবর
অর্থ ব্যবস্থাপনা শিখি ছোটবেলা থেকেই
অর্থ ব্যবস্থাপনা শিখি ছোটবেলা থেকেই
ইটভাটায় শিশুশ্রম বন্ধ হবে কবে?
ইটভাটায় শিশুশ্রম বন্ধ হবে কবে?
পাহাড়ি পথে স্কুলে যাওয়া সহজ নয়
পাহাড়ি পথে স্কুলে যাওয়া সহজ নয়
শিশুর কাঁধে কাজের বোঝা কেন?
শিশুর কাঁধে কাজের বোঝা কেন?

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24