নতুন কোনো জায়গায় গেলে সেখানকার প্রকৃতি, মানুষ ও জীবনযাপন সম্পর্কে জানতে পারি।
Published : 08 Oct 2026, 11:30 PM
ভ্রমণে বের হলে শুধু নতুন জায়গা দেখা হয় না, নতুন অনেক কিছু শেখাও হয়। তাই আমার কাছে ভ্রমণ মানে শুধু আনন্দ করা নয়, জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোরও একটি সুযোগ।
নতুন কোনো জায়গায় গেলে সেখানকার প্রকৃতি, মানুষ ও জীবনযাপন সম্পর্কে জানতে পারি।
পাহাড়, নদী, সমুদ্র কিংবা কোনো ঐতিহাসিক স্থান নিজের চোখে দেখলে বইয়ে পড়া বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারি। তখন মনে নানা প্রশ্ন আসে এবং সেগুলোর উত্তর খুঁজতে ইচ্ছে করে।
ভ্রমণ থেকে আমি মানুষের বৈচিত্র্য সম্পর্কেও শিখি। সব মানুষের জীবনযাপন, ভাষা, সংস্কৃতি ও অভ্যাস এক নয়।
অন্যদের জীবন কাছ থেকে দেখলে তাদের প্রতি সম্মান করতে শিখি। নিজের পরিচিত পরিবেশের বাইরে গিয়ে বুঝতে পারি, পৃথিবীটা কত বৈচিত্র্যময়।
আমার মনে হয়, ভ্রমণ থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হলো, পৃথিবীকে শুধু বইয়ের পাতায় নয়, নিজের চোখেও দেখতে হয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কিশোরগঞ্জ।