স্কুলে যাওয়ার এই দৈনন্দিন যাত্রা শিশুদের কাছে খুবই স্বাভাবিক। কিন্তু নানা কারণে মাঝেমধ্যে সেই পরিচিত পথেই তৈরি হতে পারে ঝুঁকি।
Published : 30 Sep 2026, 03:25 PM
প্রতিদিন সকালে স্কুলের পোশাক পরে বই-খাতার ব্যাগ পিঠে তুলে ঘর থেকে বের হয় শিশুরা। কারও সঙ্গে থাকে মা-বাবা, কেউবা যায় বন্ধুদের সঙ্গে আবার কেউ একাই পাড়ি দেয় এই পরিচিত পথ।
স্কুলে যাওয়ার এই দৈনন্দিন যাত্রা শিশুদের কাছে খুবই স্বাভাবিক। কিন্তু নানা কারণে মাঝেমধ্যে সেই পরিচিত পথেই তৈরি হতে পারে ঝুঁকি।
এসব ঝুঁকি এড়াতে বিদ্যালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। স্কুলের ভেতরের পরিবেশ নিরাপদ রাখার পাশাপাশি প্রবেশপথ ও আশপাশের সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে আগেই ব্যবস্থা নেওয়া যেতে পারে।
কোনো শিক্ষার্থী হয়রানি, ভয়ভীতি কিংবা অন্য কোনো সমস্যার কথা জানালে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। প্রয়োজনে অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।
শিশুর নিরাপত্তায় পরিবারের দায়িত্বও কম নয়। সন্তান কোথায় যাচ্ছে, কখন ফিরছে এবং পথে কোনো সমস্যায় পড়ছে কি না, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখা উচিত। একই সঙ্গে শিশুর কোনো অভিযোগকে ছোট করে না দেখে তার কথা মন দিয়ে শোনা প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সাতক্ষীরা।