Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

প্রথমবার মেট্রোরেলে চড়ে দারুণ লেগেছে

সেদিন পরিকল্পনা অনুযায়ী উত্তরার একটি স্টেশন থেকে যাত্রা শুরু হয় আমার।

প্রথমবার মেট্রোরেলে চড়ে দারুণ লেগেছে

সাফওয়ান আহমেদ

Published : 22 Sep 2026, 01:59 PM

Updated : 22 Sep 2026, 11:43 AM

মেট্রোরেল চালু হওয়ার পর থেকেই এই ট্রেনে চড়ার খুব ইচ্ছে ছিল আমার। কিন্তু সেভাবে সময় সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে কয়েকদিন আগে আমার সেই ইচ্ছে পূরণ হয়।

সেদিন পরিকল্পনা অনুযায়ী উত্তরার একটি স্টেশন থেকে যাত্রা শুরু হয় আমার। স্টেশনে ঢুকতে প্রথমেই নজর কাড়ে পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও সবচেয়ে ভালো লেগেছে যাত্রীদের নিয়ম মেনে চলার দৃশ্য।

এরপর লাইনে দাঁড়িয়ে টিকেট কাটলাম। লাইনে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত টিকেট কাটতে ভাড়া লেগেছে ৫০ টাকা।

টিকেট কাটা শেষে প্ল্যাটফর্মে চলে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন আসা-যাওয়া দেখার পর উঠে পড়লাম ট্রেনে।

আমি যে ট্রেনে উঠি তাতে খুব একটা ভিড় ছিল না। তাই পুরো পথটাই বেশ স্বস্তিতে উপভোগ করেছি।

জানালার বাইরে মেঘলা আকাশ, আর দ্রুত পেছনে ফেলে আসা ঢাকার দৃশ্য দেখতে দেখতেই সময়টা ফুরিয়ে গেল। আগারগাঁও স্টেশনে এসে শেষ হয় আমার যাত্রা।

প্রথমবারের এই ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই দারুণ।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
স্ক্রিনে ডুবে না যাক শৈশব
স্ক্রিনে ডুবে না যাক শৈশব
পড়াশোনার চাপে শিশুরা কি অবসর পাচ্ছে?
পড়াশোনার চাপে শিশুরা কি অবসর পাচ্ছে?
পরিবেশ রক্ষায় কাজ করতে হবে সবাইকে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের এ জমি দখল করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ। সরকার পতনের পর তা উদ্ধারে নেমেছে বন বিভাগ।
পরীক্ষার নম্বরই কি শিশুর যোগ্যতার একমাত্র মাপকাঠি?
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে দেশের ৩ হাজার ৮৮৫ কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24