যেকোনো কাজে তিনি আমাকে সাহস জোগান এবং পাশে থেকে সহযোগিতা করেন।
Published : 25 Oct 2026, 06:40 PM
বাবার ভালোবাসা ও উৎসাহ আমাকে ভালো ফলাফল করতে এবং সুন্দরভাবে জীবন গড়তে সাহায্য করে। আমার কাছে বাবা শুধু একজন অভিভাবক নন, তিনি আমার সবচেয়ে বড় ভরসা ও সুপারহিরো। বাবার কাছে আমি নির্দ্বিধায় মনের সব কথা বলতে পারি।
আমার ছোট ছোট শখ ও আবদারগুলো তিনি যত্ন নিয়ে পূরণ করেন। ভুল করলে শাসন করেন, আবার মন খারাপ হলে স্নেহ দিয়ে আগলে রাখেন।
যেকোনো কাজে তিনি আমাকে সাহস জোগান এবং পাশে থেকে সহযোগিতা করেন। তার উৎসাহ আমাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। আর তার উপদেশ আমাকে সঠিক পথে চলতে সাহায্য করে। কোনো ভুল বা খারাপ কাজের দিকে এগিয়ে গেলে তিনি আমাকে তা থেকে বিরত থাকতে শেখান।
বড় হয়ে আমি বাবার মত একজন ভালো মানুষ হতে চাই। তার মুখে হাসি ফোটাতে চাই এবং তার শেখানো আদর্শ নিজের জীবনে ধারণ করতে চাই।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রাঙামাটি।