তবে আমার মনে হয়, অনেক সময় আমরা প্রয়োজনের চেয়ে বেশি সময় ফোন ব্যবহার করে ফেলি।
Published : 29 Sep 2026, 12:05 PM
বর্তমান সময়ে স্মার্টফোন ও ইন্টারনেট আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পড়াশোনা, তথ্য খোঁজা, যোগাযোগসহ নানা কাজে আমরা স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করি। আমিও প্রয়োজনীয় কাজে এগুলো ব্যবহার করি।
তবে আমার মনে হয়, অনেক সময় আমরা প্রয়োজনের চেয়ে বেশি সময় ফোন ব্যবহার করে ফেলি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখা বা গেম খেলতে গিয়ে কখন যে অনেকটা সময় চলে যায় তা বুঝতে পারি না।
এতে পড়াশোনার সময় কমে যায় এবং অন্য কাজেও মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।
আমার মনে হয়, স্মার্টফোন ও ইন্টারনেট আমাদের জন্য প্রয়োজনীয়। তাই এগুলো পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই। তবে কখন এবং কতক্ষণ ব্যবহার করছি সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত।
আমরা যদি প্রয়োজনের কাজে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করি এবং অপ্রয়োজনীয় কাজে বেশি সময় না দিই তাহলে প্রযুক্তি আমাদের জন্য উপকারী হতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সাতক্ষীরা।