Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

কালো বিড়াল নিয়ে ভয়টা আসলে কুসংস্কার

আমাদের বাড়িতে দুটি কালো বিড়াল আছে। এর আগে আরও দুটি কালো বিড়াল ছিল যার একটি চুরি হয়ে যায় আর অন্যটি হারিয়ে যায়।

কালো বিড়াল নিয়ে ভয়টা আসলে কুসংস্কার

নুসরাত জান্নাত তাজরী

Published : 31 Oct 2026, 07:30 PM

Updated : 31 Oct 2026, 07:12 PM

অনেকেই কালো বিড়ালকে অশুভ মনে করত। কেউ কোথাও যাওয়ার সময় পথে কালো বিড়াল দেখলে ভাবত, সেদিন হয়ত তার কোনো বিপদ হবে। এখনো অবশ্য অনেকে এমনটা ভাবে।

অ

কিন্তু কালো বিড়াল কি সত্যিই অশুভ?

আমাদের বাড়িতে দুটি কালো বিড়াল আছে। এর আগে আরও দুটি কালো বিড়াল ছিল যার একটি চুরি হয়ে যায় আর অন্যটি হারিয়ে যায়।

বাড়িতে কালো বিড়াল থাকার কারণে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে আম্মুকে অনেক কথা শুনতে হয়েছে। অনেকে আমাদের বাড়িতে ভূত আছে ভেবে আসতেও চান না। শুধু গায়ের রং কালো বলে বিড়ালগুলোকে এখনও অনেকে অশুভ মনে করে।

এসব দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যত দিন বিড়াল পুষব, তত দিন কালো বিড়ালই পুষব। আমরা চেয়েছিলাম কালো বিড়াল অশুভ নয় তা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে সবাইকে বোঝাতে।

আমাদের বিড়ালগুলোর কারণে কখনো কোনো ক্ষতি হয়নি। বরং এখন অনেকেই আমাদের বাড়িতে এসে তাদের কোলে নেয়, আদর করে। যারা একসময় কালো বিড়াল দেখে ভয় পেত তারাই এখন তাদের সঙ্গে খেলে।

আমি মনে করি, কোনো প্রাণীকে শুধু তার গায়ের রঙের কারণে অশুভ ভাবা উচিত নয়। কুসংস্কার থেকে বেরিয়ে এসে আমাদের সব প্রাণীর প্রতি ভালোবাসা ও মমতা দেখাতে হবে। কারণ গায়ের রং কখনো কোনো প্রাণীকে অশুভ করে তোলে না।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: শেরপুর।
এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে কমাতে সামাজিক সুরক্ষা বাড়াতে হবে’
‘বাল্যবিয়ে কমাতে সামাজিক সুরক্ষা বাড়াতে হবে’
বাল্যবিয়ের পর মেয়েটি আর স্কুলে যায়নি
বাল্যবিয়ের পর মেয়েটি আর স্কুলে যায়নি
বই পড়ার আনন্দই আলাদা
বই পড়ার আনন্দই আলাদা
মেয়েরাও পারে নিজের পায়ে দাঁড়াতে
মেয়েরাও পারে নিজের পায়ে দাঁড়াতে

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24